Wednesday , 25 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার।

প্রতিবেদক
Newsdesk
November 25, 2026 1:13 pm

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এসএস পাইপ, লোহা দিয়ে তৈরি বর্ষা-কুঠার ও তিনটি ধারালো ছুরি জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে পুনিয়াউট রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার জালাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫), পুনিয়াউট এলাকার শামসু মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৪) এবং টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কাজী বাড়ি এলাকার নাছির উদ্দিনের ছেলে বেল্লাল মিয়া (২০)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায় এসআরবি এর উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা একটি দেশীয় তৈরি এসএস পাইপ, লোহা দিয়ে তৈরি বর্ষা-কুঠার এবং তিনটি সিলভার রঙের স্টেইনলেস স্টিলের ধারালো ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে যোগসাজশে দেশীয় অস্ত্র ব্যবহার করে মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচলরত যানবাহন এবং বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছে বলে সূত্রটি জানায়।

এসআরবি-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত তিনজন ও জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধেও পেনাল কোড ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র : তথ্য উপদেষ্টা

ভারতের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি, দু’জন আইসিইউতে

সরকার পতনের আন্দোলনে শতাধিক শ্রমিক নিহত : গণতদন্ত কমিটি

সচিবালয়ে নাশকতা: ১০ হাজার আনসার সদস্যকে আসামি করে ৩ থানায় মামলা

পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

প্রস্তাবিত বাজেট বাস্তব সম্মত গণমুখী : ওবায়দুল কাদের

ডিজিএফআই’র সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

চিন্ময় কৃষ্ণের জামিন নাকচ হাইকোর্টের

ঢাকা-বরিশাল নৌপথে আবারও চালু হচ্ছে যাত্রীবাহী স্টিমার