Sunday , 13 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মরদেহ পোড়ানো ও আবু সাঈদ হত্যার আসামিদের আনা হলো ট্রাইব্যুনালে

প্রতিবেদক
Newsdesk
July 13, 2025 2:17 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একইসাথে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজনসহ ৪ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় পৃথক প্রিজন ভ্যানে আলোচিত এ দুই মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।

এদিকে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) আবু সাঈদ হত্যা মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল-২। মামলায় মোট ৩০ আসামির মধ্যে ২৬ জনই পলাতক।

আজ রোববার এই বিষয়ে শুনানি হওয়ায় কথা রয়েছে।

আবু সাঈদ হত্যার আসামিদের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

অন্যদিকে ৬ লাশ পোড়ানোর মামলার আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

এই ১১ জনের মধ্যে ৮ জন কারাগারে আছেন। তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র: শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট

বেনজীরকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন এমডিকে যোগদানে বাধা তিতাস কর্মীদের, পেট্রোবাংলায় ভাঙচুর

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

দুবাইয়ে বেনজীরের মুক্তি ইস্যুতে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাগর–রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী নিয়োগ

যুবলীগ নেতার স্ত্রীকে স্কুল কমিটিতে রাখতে ইউএনওর চাপ, প্রধান শিক্ষককে বান্দরবান বদলির হুমকি

দেশে শিশুমৃত্যুর হার কমেছে ৫ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বর্ষণের আভাস ৩ বিভাগে