Friday , 15 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
May 15, 2026 7:03 pm

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন। তিনি কুমিল্লায় একটি পথসভায় অংশ নেবেন এবং চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং উদ্বোধন করবেন তিনি।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে সফর শেষ করবেন তারেক রহমান।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় নয়দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব, শুরু ৭ জুলাই

অপরিপক্বতার কারণে বিএনপি ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, দয়া করে নির্বাচনের বিরোধিতা করবেন না: ফখরুল

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে: প্রেস সচিব

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর হাতে দ্বার খুললো ১০০ সেতুর