Saturday , 1 October 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রতিবেদক
Newsdesk
October 1, 2022 6:11 am
থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুরন্ত ফর্ম ছুটছেই। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা দলটি এবার ঘরের মাঠে এশিয়া কাপেও করলো দুর্দান্ত সূচনা।

এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেট আর ৫০ বল হাতে রেখে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল থাইল্যান্ড। ১৬ রানে ২ উইকেট হারালেও একটা সময় মোটামুটি ভালো অবস্থানে ছিল দলটি। ১২তম ওভারে ২ উইকেটে ছিল ৫৪ রান।

সেখান থেকে আর ২৮ রান যোগ করতেই থাইল্যান্ডের বাকি ৮ উইকেট তুলে নেন বাংলাদেশি বোলাররা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন পানিথা মায়া, ওপেনার নাথাকাম চানথামের উইলো থেকে আসে ২০ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুমানা আহমেদ। লেগস্পিনিং এই অলরাউন্ডার ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পান নাহিদা আক্তার, সোহেলি আক্তার আর সানজিদা আক্তার মেঘলা।

ছোট লক্ষ্য তাড়া করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই ৫২ রান তোলেন দুই ওপেনার শামীমা সুলতানা আর ফারজানা হক।

তাদের ৬৯ রানের জুটিটি ভাঙে শামীমা হাফসেঞ্চুরির একদম দোরগোড়ায় এসে ফিরলে। ৩০ বলে ১০ বাউন্ডারিতে ৪৯ রান করে পাথাওংয়ের বলে বোল্ড হন শামীমা।

তবে বাংলাদেশ তখন জয়ের একদম দ্বারপ্রান্তে। এরপর স্কোর যখন সমতায়, ছক্কা মেরেই ম্যাচ শেষ করেছেন নিগার সুলতানা। ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন তিনি। ২৯ বলে হার না মানা ২৬ করেন ফারজানা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিসিএসে রিটেন পাসের ১৫ বছর পর ভাইভায় পেলেন ডাক !

উপজেলা নির্বাচন: প্রার্থীর মালিকানাধীন স্থানে ভোটকেন্দ্র নয়

নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

২৬ জেলায় নতুন পুলিশ সুপার

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

’৭১-এর পরাজিত অপশক্তির আস্ফলন মেনে নেওয়া হবে না : ওবায়দুল কাদের

চাকরি চুয়াডাঙ্গায়, একজন থাকেন ঢাকায় আরেকজন যুক্তরাষ্ট্রে

চাকরি চুয়াডাঙ্গায়, একজন থাকেন ঢাকায় আরেকজন যুক্তরাষ্ট্রে

জাবি বিসিএস অফিসার্স ফোরামের নতুন কমিটির সভাপতি মামুনুল সম্পাদক রায়হান

মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নফাঁসের ‘গুরু’ শিক্ষা কর্মকর্তা মিল্টন

মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নফাঁসের ‘গুরু’ শিক্ষা কর্মকর্তা মিল্টন

ঐচ্ছিক অনুদানের তালিকার দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম