Thursday , 3 March 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

আফগানদের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

প্রতিবেদক
Newsdesk
March 3, 2022 12:27 pm
আফগানদের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

বাংলাদেশের স্কোরটা টি-টোয়েন্টি হিসেবে খুব একটা মানানসই ছিল না। তবে টাইগার ব্যাটাররা ব্যাট করার সময়ই দেখা গিয়েছিল উইকেট স্লো। যে কারণে সমর্থকরা আশায় বুক বেধেছিলেন, এই ১৫৫ রানও যথেষ্ট হবে বাংলাদেশের জন্য।

বোলাররা সেটাই প্রমাণ করলেন। বিশেষ করে নাসুম আহমেদ। অসাধারণ বোলিং করলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামও। বোলারদের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানকে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ রানেই বেধে ফেললো বাংলাদেশ। সে সঙ্গে জয় এলো ৬১ রানের বড় ব্যবধানে।

টি-টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। বিশেষ করে রশিদ খানের ঘূর্ণিতে যেন জমের মত ভয় পেতে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের দেরাদুনে সেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার পর ঘরের মাঠে আফগানদের কাছে একমাত্র টেস্ট পরাজয় ছিল সেই আফগান জুজুর কারণেই।

শেষ পর্যন্ত টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে পারলো বাংলাদেশ। ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দাপটের সঙ্গেই জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নয়াপল্টনে বিএনপির কালো পতাকা মিছিল শনিবার

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন

ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি : পরিবেশ উপদেষ্টা 

সরকার সর্বাত্মকভাবে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

কুমিল্লার ঘটনার সাথে আওয়ামীলীগ যেভাবে জড়িত ।শহীদুল ইসলাম বাবুল

কুমিল্লার ঘটনার সাথে আওয়ামীলীগ যেভাবে জড়িত ।শহীদুল ইসলাম বাবুল

২০ শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে মাহেরীন

আগামী সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির আভাস

ইয়েমেনের হুতিদের ‘সম্পূর্ণরূপে নির্মূলের’ হুঁশিয়ারি ট্রাম্পের

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে পড়ে ৪ জনের মৃত্যু

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল