মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৩, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ১ হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয় করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি ৩টি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৫টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি, শিক্ষা মন্ত্রণালয়ের ২টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২টিসহ গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি, সমাজকল্যাণ, স্বাস্থ্য শিক্ষা, কৃষি ও ধর্ম মন্ত্রণালয়ের একাধিক প্রকল্প।

এছাড়া সভায় পরিকল্পনা উপদেষ্টার ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হয়। এসব প্রকল্প শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন ও বন্যা ব্যবস্থাপনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু অভিযোজন, র‍্যাবের সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক শুমারির সঙ্গে সংশ্লিষ্ট।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সারাবছর অনলাইনে আয়কর রিটার্ন, গুনতে হবে বাড়তি টাকা

জনবিচ্ছিন্ন হওয়ায় আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল

সাংবাদিকদের ওপর হামলা-সহিংসতা বেড়েছে, কমেছে মামলা-গ্রেফতার

পদ্মা সেতুর উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

পদ্মা সেতুর উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

বিহার-উড়িষ্যার মালিকানা দাবি করে সোচ্চার হবে বাংলাদেশিরা: রিজভী

লালবাগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

অবরুদ্ধ হয়ে পড়েন ভিপি নুর, পুলিশ-সেনা উদ্ধার করল রাত আড়াইটায়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হলে ফ্যাসিবাদ ফিরবে না: তারেক রহমান