Monday , 27 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, এসআই গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
January 27, 2025 1:21 pm

খাগড়াছড়ি প্রতিনিধি :

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

খাগড়াছড়ির দীঘিনালা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

ওসি বলেন, রোববার রাতে এসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্র্যইবুনাল। এ সময় তাদের সাথে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়।

ওইদিন তিনি ঘটনার সময় উপস্থিত থাকলেও গুলি করার বিষয়টি স্বীকার করেননি বলে জানান ওসি।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর পুলিশি পাহারায় চঞ্চলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এএসআই চঞ্চল (বিপি নং-৮৬০৫০৯৮৬৯৯) গত ৭ নভেম্বর ডিএমপি হতে দীঘিনালা থানায় যোগদান করে বলে জানা যায়।

সর্বশেষ - জেলার খবর