Sunday , 19 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন ৪৩১ জন

প্রতিবেদক
Newsdesk
April 19, 2026 8:49 pm

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থনে সংরক্ষিত নারী আসনে মোট ৪৩১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র তিনটি মনোনয়নপত্র।

রবিবার (১৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপ-সচিব মো. মনির হোসেন।

সংগ্রহ করা মনোনয়নপত্রগুলোর মধ্যে বিএনপির নামে নেওয়া হয়েছে ৪১৭টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিমের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।

এদিকে জমা দেওয়া তিনটি মনোনয়নপত্রই বিএনপির প্রার্থীদের। সম্ভাব্য প্রার্থীরা হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও আশরাফুন নাহার।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য এখনো দুই দিন সময় রয়েছে, শেষ সময় ২১ এপ্রিল।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে আগামী ১২ মে।

এদিকে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ আসনে প্রাপ্ত আসনের ভিত্তিতে আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে। সে অনুযায়ী বিএনপির জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে একটি আসন।

সর্বশেষ - রাজনীতি