Sunday , 26 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি

প্রতিবেদক
Newsdesk
April 26, 2026 4:04 pm

নিজস্ব প্রতিবেদক :

খাদ্য, পরিবেশ ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলসহ ১১ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরে, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তরে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমানকে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক এবং রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালককে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মায়ের সান্নিধ্য পেলেন তারেক রহমান

ফেব্রুয়ারিতে রোডম্যাপ, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

ইউক্রেনে হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর এবং প্রতি ৪ মাস পর বাজেট পর্যালোচনার প্রস্তাব জামায়াত আমিরের

গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করছেন বুবলী

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি

মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার সঙ্গে কোনো আপোষ নয় – ড. মশিউর রহমান

হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত : প্রশ্ন রিজভীর

‘মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত’