Thursday , 26 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

প্রতিবেদক
Newsdesk
December 26, 2024 5:11 pm

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আজ থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)- ২০২৪ ।

বিকাল ৩:০০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক কমিটির সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্বোধনী ম্যাচে নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩৪-১২ গোলে ভিএএস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-৮ গোলে এগিয়ে ছিল।

আগামী ২৭ ডিসেম্বর পুরুষ ও নারী বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আসরে পুরুষ বিভাগে ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। দলগুলো হলো :

গ্রুপ-ক : বর্ডার গার্ড বাংলাদেশ, টিম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল।

গ্রুপ-খ : বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দল।

দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

নারী বিভাগে অংশগ্রহণকারী চারটি দল হলো : বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ঢাকা ও ভিএএস স্পোর্টস ক্লাব।

এই বিভাগে প্রতিটি দল একে অপরের সাথে মোকাবেলার পর শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।

সর্বশেষ - রাজনীতি