Monday , 20 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে পেশাদার ৫ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
October 20, 2025 5:50 pm

জাফর আলম, কক্সবাজার  প্রতিনিধি : 

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ১০ টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১২ টার দিকে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এক সংবাদ বিজ্ঞপ্তি এমন তথ্য জানিয়েছেন।তিনি জানান, গ্রেফতার ৫ জনই পেশাদার ছিনতাইকারি।গ্রেফতাররা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকার দুদু মিয়ার ছেলে মো. বাবুল (২৮), পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকার মো. সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়ার ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলী এলাকার কালা পুতুর ছেলে মো. সিদ্দিক প্রকাশ কানাইয়া (৪০), টেকপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)।অলক বিশ্বাস জানান, রবিবার বিকালে কক্সবাজারের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজি যোগে এসে টাঙ্গাইলের এক পর্যটক সাইফুল্লাহকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায় ।

ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসলে তৎক্ষনিকভাবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ছিনতাই চক্রের ৫ জন পেশাদার ছিনতাইকরীকে গ্রেফতার করে।তাদের কাছ থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর