Sunday , 8 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করছেন বুবলী

প্রতিবেদক
Newsdesk
March 8, 2026 5:45 pm

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী এবার ভিন্ন এক পরিচয়ে হাজির হতে যাচ্ছেন দর্শকদের সামনে। অভিনয়ের পর এবার গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করছেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-র ঈদ বিশেষ আয়োজনে গান গাইবেন এই অভিনেত্রী। তার সঙ্গে কণ্ঠ মিলাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

আয়োজক সূত্রে জানা গেছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত সুন্দরভাবে গানটি পরিবেশন করেছেন। তার স্বতঃস্ফূর্ত গায়কী ও ইমরান মাহমুদুলের অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হয়েছে একটি ভিন্নধর্মী পরিবেশনা। সেই কারণে এবারের ঈদ ‘ইত্যাদি’র অন্যতম বড় চমক হিসেবে ধরা হচ্ছে বুবলীর এই গানের উপস্থিতিকে।

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’ বরাবরই বৈচিত্র্যময় পরিবেশনা ও চমকপ্রদ আয়োজনের জন্য দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি ঈদেই অনুষ্ঠানে থাকে নতুনত্বের ছোঁয়া, বিশেষ পরিকল্পনা এবং তারকাদের ভিন্নধর্মী উপস্থিতি।

এর আগেও এই মঞ্চে অভিনয়শিল্পীদের কণ্ঠে গান শোনার অভিজ্ঞতা পেয়েছেন দর্শকরা। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী পারভীন সুলতানা দিতি, জনপ্রিয় তারকা মৌসুমী-সহ আরও অনেক তারকা এই মঞ্চে গান পরিবেশন করেছেন। এছাড়া সংগীতশিল্পী নোবেল এবং অভিনেত্রী-শিল্পী অপি করিম-এর মতো তারকারাও ‘ইত্যাদি’র মঞ্চে কণ্ঠ দিয়েছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, গানের নির্মাণশৈলী, মনোরম লোকেশন এবং শিল্পীদ্বয়ের গায়কী । সবকিছু মিলিয়ে এবারের পরিবেশনাটি দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, ঈদের বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর পর্দায়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এবার অনলাইনে বছরব্যাপী আয়করের রিটার্ন নেবে এনবিআর

সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: তারেক রহমান

বগুড়া বিএনপির ঘাঁটি, এটি আপনারা দেখে রাখবেন: নেতা-কর্মীদের তারেক রহমান

আদালত অবমাননার মামলায় বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি

দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস

দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারা দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

ভোটারবিহীন সরকার কখনোই জনকল্যাণমুখী হতে পারে না: রিজভী

ব্যক্তিগত ছবি পাঠিয়ে চাঁদাদাবী, হোটেল বয় গ্রেফতার

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে মাঝি নিহত, ১৯ জেলে অপহরণ