Friday , 8 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রতিবেদক
Newsdesk
May 8, 2026 8:07 pm

আন্তর্জাতি ডেস্ক : 

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) বিকেলে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিজেপির নির্বাচিত সংসদ সদস্যদের দলনেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। এই পদের জন্য শুভেন্দু ছাড়া অন্য কোনও নামের প্রস্তাব আসেনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন অমিত শাহ। শুক্রবার দলীয় বৈঠকের পর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক সম্মেলনে তার নাম ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পদের জন্য শুভেন্দু ছাড়া অন্য কোনও নামের প্রস্তাব আসেনি।

নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীসহ বিধানসভায় নির্বাচিত সকল সংসদ সদস্য আগামীকাল শনিবার শপথ গ্রহণ করবেন। জমকালো শপথগ্রহণ অনুষ্ঠানটি কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এনডিএ-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা এবং বিজেপির শীর্ষ নেতাদের এতে উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪ বছর বয়সী শুভেন্দু বৃহস্পতিবার বিলুপ্ত ঘোষিত বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এক সময় তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত অনুচর ছিলেন শুভেন্দু। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ২০২০ সালে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিধানসভায় ৭৭টি আসন জিতে বিজেপি রাজ্যে প্রধান বিরোধীদল হিসেবে আবির্ভূত হয়।

পাঁচ বছর পর গত মাসে দুই দফায় অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন জিতে দলটি বিপুল ভোটে ক্ষমতায় এসেছে।

শুভেন্দু অধিকারী হলেন তিনবারের সংসদ সদস্য শিশির অধিকারীর ছেলে। শিশির অধিকারী ইউপিএ-২ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যখন পশ্চিমবঙ্গে বাম দলগুলোর প্রভাব তুঙ্গে ছিল তিনি তখন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৫ সালে কাঁঠি পৌরসভা থেকে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ১৯৯৮ সালে মমতা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার পর তিনি দলটিতে যোগ দেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যে ৬ কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ব্রাজিল

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক

হারুন-বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার ৭৮ পদক প্রত্যাহার

কাদের-আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা দিতে ছয় কংগ্রেস সদস্যের চিঠি

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

অবরোধ প্রতিরোধে মাঠে আওয়ামী লীগ

সংস্কার কমিশনের কিছু সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি

আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক ভালোর চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের সাথে সমন্বয় করতে পারছে না সরকার: রিজভী