শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কক্সবাজারে অজ্ঞাত ২ জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ

জাফর আলম, কক্সবাজার থেকে :

কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক থেকে অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ছাড়া শহরের সমিতি পাড়া থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিচ কর্মীর ইনচার্জ মাহবুব। তিনি জানান, ইনানীর পাটুয়ার টেক বিচের কাছে জোয়ারের পানির সঙ্গে দুইজনের মরদেহ ভেসে আসে। তবে তাদের পরিচয় মেলেনি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে শহরের সমিতি পাড়া থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে তারা কোনো ট্রলারের জেলে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, ইনানীতে দুইজনের মরদেহ ভেসে এসেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে সমিতি পাড়া থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়। দুই দিনে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের লাবণী পয়েন্টের কাছাকাছি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৩ জেলেসহ এফবি রশিদা নামের একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে জামাল নামের এক জেলে নিহত হন। জীবিত অবস্থায় ১৯ জনকে উদ্ধার করে সম্ভব হলেও তিন জেলে নিখোঁজ ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে ১১ জোড়া স্পেশাল ট্রেন

দুর্বল শাসনব্যবস্থা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে : আবদুল আউয়াল মিন্টু

বাণিজ্যিক কাজে হাতি ব্যবহারে লাইসেন্স বন্ধের নির্দেশ

নিম্ন আদালত মনিটরিংয়ে এবার হাইকোর্টের ১৩ বিচারপতি

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার জামিন

কুমিল্লার সীমান্ত দিয়ে  পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতের আসা- যাওয়ায়  ৩  নারী আটক

সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে রাজনৈতিক কারণে: ধর্ম উপদেষ্টা

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

দ্রুত ন্যায় বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখাতে হবে : রাষ্ট্রপতি