Monday , 31 October 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গুজরাটে সেতু ছিঁড়ে নিহত বেড়ে ১৪১, এখনও চলছে উদ্ধারকাজ

প্রতিবেদক
Newsdesk
October 31, 2022 4:48 am

ভারতের গুজরাটে ব্রিটিশ আমলের ঐতিহাসিক সেতু ভেঙে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত বাড়ার শঙ্কা রয়েছে। সোমবার (৩১ অক্টোবর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গুজরাটের মৌরবি জেলার মচ্ছু নদীর ওপর ঝুলন্ত সেতুটি সংস্কারের পর সম্প্রতি খুলে দেওয়া হয়। এর মধ্যেই রবিবার সেতুটি হঠাৎ ছিঁড়ে পড়ে। ঘটনাস্থল থেকে ১৭১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিখোঁজদের সন্ধানে রাত থেকেই চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এনডিটিভি জানিয়েছে, ব্রিজটির তার ছিঁড়ে নদীতে পড়ে যাওয়ার আগে প্রায় ৫০০ মানুষ ছিলেন। ব্রিজের নদীতে ছট পূজার প্রার্থনার জন্যও জড়ো হন অনেকে।

আহমেদাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত ১৫০ বছরের পুরোনা ব্রিজটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। দীপাবলির আগেও সংস্কারের কাজ হয়েছিল। প্রায় সাত মাস বন্ধ ছিল এটি।

এ ঘটনায় গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা বলেন, এটি গত সপ্তাহে সংস্কার হয়েছিল। আমরা হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির জন্য দায়ী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে তার সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছেন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দুই লাখ রুপি ও প্রত্যেক আহত ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশ চালাবে তরুণরা, পেছন থেকে শক্তি জোগাব আমরা: জামায়াত আমির

পহেলা বৈশাখ উপলক্ষে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার হজ চলাকালীন মারা গেছেন ১৩০১ জন: সৌদি আরব

‘ডামি সরকার’ এখন ‘ডামি বিরোধীদল’ খুঁজছে: রিজভী

রাজধানীর বাজারে সবজি ও ডিমের দাম ঊর্ধ্বমুখী, কমেছে মাছের দাম

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি

জুলাই আন্দোলন রাজনৈতিক ছিলো না: ফারুকী

নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা