Monday , 10 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আজিজের ২ ভাইয়ের জালিয়াতি: ইসি-পাসপোর্ট দপ্তরে দুদকের চিঠি

প্রতিবেদক
Newsdesk
June 10, 2024 7:24 pm


নিজস্ব প্রতিবেদক :

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি এবং পাসপোর্ট জালিয়াতির বিষয়ে সংশ্লিষ্ট দুই দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচন কমিশনের এনআইডি শাখা ও পাসপোর্ট অধিদপ্তরে আজ এ চিঠি দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় মিলনায়তনে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সঙ্গে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, চিঠিতে তা জানতে চাওয়া হয়েছে।

এদিকে আজ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাই ‘মিথ্যা তথ্য ব্যবহার করে’ জাতীয় পরিচয়পত্র কীভাবে পেলেন, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠনের অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: ফখরুল

রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

স্কুল চলাকালে গাছে বেঁধে নির্যাতন, অপমানে ছাত্রীর বিষপান

কর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা

যুদ্ধের শিকার ৬০ কোটি নারী ও মেয়েশিশু: জাতিসংঘ

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

মেরিন ড্রাইভে মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন করলেন সেনাপ্রধান

‘জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর নির্দেশনা দেওয়া হবে’