Sunday , 10 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্রীড়াঙ্গন
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গাইবান্ধা
  10. চট্রগ্রাম
  11. জাতীয়
  12. জেলার খবর
  13. ঝিনাইদহ
  14. টাঙ্গাইল
  15. ঢাকা

শিগগির ভারত থেকে পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
March 10, 2024 11:04 pm


নিজস্ব প্রতিবেদক :

শিগগির ভারত থেকে পেঁয়াজ আসবে। আমদানি করা পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়াবে। সারাদেশে টিসিবির ১ কোটি মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার মাধ্যমে বাজারে চাপ কমবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ মানুষকে যৌক্তিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য কাজ করছে সরকার।

রোববার (১০ মার্চ) দুপুরে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আরও বলেন, দায়িত্বভার নিয়ে সংক্ষিপ্ত সময়ে বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে একাধিক মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছে। রমজানের শুরুতে পণ্যের চাপ বেশি। ভোক্তা অধিদপ্তরের বিশেষ দল বাজার তদারকিতে কাজ করবে। সরকারের সব উদ্যোগের সুবিধা যেনো সাধারণ মানুষ পায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান দেশের প্রতিটি বাজার কমিটিকে বাজার মনিটরিং করার আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য করেন।

এসময় এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসানুল কিরণ, কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, বাজার কমিটির সভাপতি বাবুল,বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রোজায় বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : অর্থমন্ত্রী

ডেঙ্গু: আরও ৮ জনের মৃত্যু, ঢাকায় ৪

হজযাত্রীদের ‘বিব্রত করা’ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর

জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ সীমান্তে থেমেছে গুলির শব্দ, ফিরেছে শান্তি

লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন বেগম খালেদা জিয়া

ষড়যন্ত্র করলে ভারতের বিষদাঁত ভেঙে দেয়া হবে: চরমোনাই পীর

দ্বাদশ নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন : নজরুল ইসলাম খান

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট