Wednesday , 5 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

প্রতিবেদক
Newsdesk
March 5, 2025 5:47 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।’

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৫ মার্চ) যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

বুধবার সকাল ১০ টা ৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় শাজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্য আসামিদের।

এসময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য তখন ওই সাংবাদিক বলেন, কি দোয়া করব? উত্তরে সাবেক নৌমন্ত্রী বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি, এ সমস্ত কারণে দোয়া করবা ।

তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।

পরে তাদের কাঠগড়ায় উঠানো হয়। এসময় তাদের হাতের হ্যান্ডকাফ, মাথার হেলমেট খুলে দেওয়া হয়। এরপর ১০ টা ১৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর তাদের আদালত থেকে নামিয়ে কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয়। এসময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন। তখন শাজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। এরপর তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভাল আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে অসাধু রেঞ্জ ও বিট কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

‘স্থানীয় নির্বাচন এই মুহূর্তে সম্ভব মনে করছি না’

‘আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে’

পাঁচ সাংবাদিককে তালাবদ্ধ রেখে জেলে পাঠানোর হুমকি, সেই এসিল‌্যান্ড প্রত‌্যাহার

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা পর দুই গ্রুপে সংঘর্ষ

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা পর দুই গ্রুপে সংঘর্ষ

সরকারি হাসপাতালে ৫২% রোগনির্ণয় যন্ত্র থেকেও নেই

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৬ জনকে কুপিয়ে জখম

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার

ডিসেম্বরে ভোটের জন্য অক্টোবরে তপশিল ঘোষণা করতে হবে: সিইসি

Share via
Copy link