Friday , 23 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
January 23, 2026 10:14 pm

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশ অনেক পিছিয়ে গেছে। বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। যদি বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ, গণতান্ত্রিকভাবে যদি আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, তাহলেই একমাত্র এলাকার সমস্যা নিয়ে তার কাছে যেতে পারবেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে নিজের ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এমনটা জানান তিনি।

১৫ বছরের দুঃশাসন পেছনে ফেলে জনগণ এখন বড় পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এলাকার সমস্যা যদি সমাধান করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাদের নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারে।

তিনি বলেন, শুধু জাতীয় নির্বাচনে নয়, একইসঙ্গে পৌরসভা-উপজেলা-ইউনিয়ন পরিষদ, সব জায়গায় জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। অর্থাৎ, সব জায়গায় জবাবদিহিতা থাকতে হবে। আর যারা জনপ্রতিনিধি হবেন, তাদের অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কী। এ সময় জনসভা মঞ্চে স্থানীয় কয়েকজনকে ডেকে ভাষানটেকের মৌলিক সমস্যার কথাও শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারণায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সোমেশ্বরী নদীর উত্তোলিত জব্দকৃত বালি নিলাম নিয়ে প্রশাসনের লিলা-খেলা

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: তথ্য উপদেষ্টা

নভেম্বরে সড়কে ৪৭৫ জনের প্রাণহানি

সাঘাটার ইউএনও, ওসিকে সরানোর নির্দেশ

শিশু ধর্ষণ মামলায় তিন জনের আমৃত্যু কারাদণ্ড, তিন জনের যাবজ্জীবন

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

বেইলি রোডে ‘নবাবী ভোজ’ বন্ধ করল রাজউক

কক্সবাজারে অপ্রতিরোধ্য পাহাড় কাটা : অসাধু রেঞ্জ ও বিট কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল: মির্জা ফখরুল