Friday , 20 November 2026 |
শিরোনাম:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. খুলিলুর রহমান

রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ

গলাচিপায় মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে ক্ষোভ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কলমাকান্দার কৈলাটি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিকার দাবি

৩৩ বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতা: রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান পদে জাফর ইমাম

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে শিক্ষকদের মতবিনিময় সভা

টেকনাফে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা আটক

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কলমাকান্দার কৈলাটি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিকার দাবি

প্রতিবেদক
Newsdesk
November 20, 2026 7:25 am

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা গ্রামীণ সড়ক সংস্কার মসজিদের অজুখানা নির্মাণ কবরস্থানে মাটি ভরাটসহ নানা অবকাঠামো উন্নয়নের নামে সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা কিন্তু বাস্তবে কোথাও কাজ না করেই অর্থ উত্তোলন কোথাও নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ এবং কোথাও বরাদ্দের খাদ্যশস্য উত্তোলনের পরও প্রকল্প বাস্তবায়ন না করার অভিযোগ উঠেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৭ নম্বর কৈলাটি ইউনিয়নে ২০২৫ ২০২৬ অর্থবছরের কাবিখা কাবিটা ও টিআর কর্মসূচির একাধিক প্রকল্প ঘিরে এমন অভিযোগ সামনে এসেছে। তবে অভিযোগে কৈলাটি ইউনিয়নের প্রকল্পগুলোর বিষয়ে নির্দিষ্ট তথ্য ও কাগজপত্রের উল্লেখ থাকলেও জেলার অন্যান্য উপজেলার বিষয়ে সুনির্দিষ্ট নথি বা প্রকল্পভিত্তিক তথ্য পাওয়া যায়নি। এসব বিষয়ে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না বলে দাবি ভুক্তভোগী ও অভিযোগকারীদের।

অভিযোগের বিবরণ অনুযায়ী, কৈলাটি ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের প্রকল্পে রাস্তা সংস্কার ও নির্মাণ, মসজিদের অজুখানা নির্মাণ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এসব প্রকল্পের অনেকগুলোতে বাস্তব কাজের সঙ্গে বরাদ্দের হিসাবের অসংগতি রয়েছে। কোনো কোনো প্রকল্পে কাজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে।

গত ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কৈলাটি গ্রামের কৃষক আমিরুল ইসলাম আজমাদ হুসেন। অভিযোগপত্রে তিনি ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের অনিয়মের বিবরণ তুলে ধরে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের প্রথম দিকে রয়েছে কাবিটা কর্মসূচির নগদ অর্থের একটি প্রকল্প। হাপানিয়া পাকা রাস্তা থেকে জামালের বাড়ি হয়ে কবিরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ১৫ হাজার টাকা। অভিযোগকারীর দাবি, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে কোনো কাজ না করেই বরাদ্দের পুরো টাকা উত্তোলন করা হয়েছে।

একই ইউনিয়নে হাপানিয়া পাকা রাস্তা থেকে ওয়াদুদ তালুকদারের বাড়ি হয়ে হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য কাবিটা কর্মসূচিতে ৬ দশমিক ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করা হলেও প্রকল্পের দৃশ্যমান কোনো কাজ হয়নি।

হাপানিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের অজুখানা নির্মাণের জন্য টিআর কর্মসূচিতে বরাদ্দ ছিল ১ লাখ ৩৮ হাজার টাকা। অভিযোগকারীর ভাষ্য, এ প্রকল্পে আনুমানিক ৫০ হাজার টাকার কাজ করে বাকি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়নি। অবশিষ্ট অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ছাড়া কাবিখা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে কৈলাটি গ্রামের সাতারের বাড়ি থেকে মাইন উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত এবং হাপানিয়া চকপাড়া পুরাতন মসজিদসংলগ্ন সামাজিক কবরস্থানে মাটি ভরাটের প্রকল্প নেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রকল্পের সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট ইউপি সদস্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসকের যোগসাজশে কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করেই বরাদ্দের খাদ্যশস্য বা অর্থের অপব্যবহার করা হয়েছে।

কাবিটা কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রকল্প তালিকায় ১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৫৬৪ টাকা ২ পয়সা বরাদ্দের হিসাব উল্লেখ রয়েছে। এর মধ্যে কৈলাটি ইউনিয়নের বিষমপুর পাকা রাস্তা থেকে সুরুজ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণে ২ লাখ ৫০ হাজার টাকা এবং হাপানিয়া পাকা রাস্তা থেকে সিরাজ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণে বরাদ্দ দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, এসব প্রকল্পেও বরাদ্দের বিপরীতে যথাযথ কাজ হয়নি।

দ্বিতীয় পর্যায়ে ৭ নম্বর ওয়ার্ডের কনুড়া মেইন রাস্তা থেকে জালালের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে ১ লাখ ৬০ হাজার টাকা এবং সাকুয়া নদীর পাড় থেকে হাজীবাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ দুটি প্রকল্পের কাজ নিয়েও অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

টিআর কর্মসূচিতে পাইপুকুরিয়া এলাকায় কাজল ডাক্তারের বাড়ির পাশ থেকে পরান মিয়ার বাড়ির নদীর পাড় পর্যন্ত রাস্তা মেরামতে বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৫০ হাজার টাকা। অভিযোগ রয়েছে, প্রকল্পের অর্থ উত্তোলন করা হলেও কাজ বাস্তবায়ন করা হয়নি। নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

একই কর্মসূচিতে বিষমপুর কান্দাপাড়া মসজিদ থেকে জব্বার মাওলানার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের প্রকল্পেও কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ প্রকল্পের সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান এবং প্রকল্পের সাধারণ সম্পাদক মোছা. জোসনা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে বড় পারুয়া পাজাকানা থেকে সিরাজের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে মাত্র ৫ থেকে ১০ হাজার টাকার কাজ করে বাকি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। প্রকল্পটির সভাপতি মোছা. জোসনা বেগম এবং সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাবিবুর রহমান।

সর্বশেষ তৃতীয় পর্যায়ের কাবিটা কর্মসূচিতে হাপানিয়া পাকা রাস্তা থেকে রশিদ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, এ প্রকল্পেও বরাদ্দের অর্থ উত্তোলন করা হলেও কোনো কাজ বাস্তবায়ন করা হয়নি।

প্রশ্ন উঠেছে তদারকি ও জবাবদিহি নিয়ে

একটি প্রকল্পের অর্থ বা খাদ্যশস্য বরাদ্দ থেকে শুরু করে বাস্তবায়ন, পরিদর্শন ও বিল পরিশোধ—প্রতিটি পর্যায়েই সরকারি দপ্তরের তদারকি থাকার কথা। প্রকল্প বাস্তবায়ন কমিটি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনের দায়িত্ব রয়েছে কাজের গুণগত মান ও বাস্তব অগ্রগতি নিশ্চিত করা। তাহলে একের পর এক প্রকল্পে কাজ না হওয়ার অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি কোথায় ছিল—এ প্রশ্ন এখন সামনে এসেছে।

সরকারি বরাদ্দের অর্থ ও খাদ্যশস্য উত্তোলনের পর প্রকল্পের বাস্তব চিত্র যাচাই করা না হলে কাগজে-কলমে উন্নয়ন দেখিয়ে অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়। এতে একদিকে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়, অন্যদিকে যোগাযোগব্যবস্থার উন্নয়ন থেকে বঞ্চিত হন গ্রামীণ জনপদের সাধারণ মানুষ।

অভিযোগকারীর দাবি, কৈলাটি ইউনিয়নের বাইরে নেত্রকোনার আরও কয়েকটি উপজেলায়ও গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির বিভিন্ন প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে এই প্রতিবেদনের সঙ্গে প্রকল্পভিত্তিক কাগজপত্র বা নির্দিষ্ট তথ্য সংযুক্ত নেই। ফলে অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে পৃথকভাবে নথি পর্যালোচনা ও সরেজমিন তদন্ত প্রয়োজন। স্থানীয় পর্যায়ে এসব অনিয়মের বিষয়ে অভিযোগ জানানো হলেও কার্যকর প্রতিকার মিলছে না বলে দাবি অভিযোগকারীদের। ফলে সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, তদারকি ও জবাবদিহি নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে।

নিরপেক্ষ তদন্তের দাবি

জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগপত্রে আমিরুল ইসলাম আজমাদ হুসেন উল্লিখিত প্রকল্পগুলো সরেজমিনে তদন্তের জন্য একজন দায়িত্বশীল অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকল্পের অনুমোদিত বরাদ্দ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের পরিচয়, অর্থ ও খাদ্যশস্য উত্তোলনের নথি, মাস্টাররোল, প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন এবং বাস্তব কাজের পরিমাণ যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।

অভিযোগগুলো সরেজমিনে খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আত্মসাৎ করা সরকারি অর্থ ও খাদ্যশস্যের মূল্য উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।

সরকারের গ্রামীণ উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য মানুষের দুর্ভোগ লাঘব করা। অথচ সেই উন্নয়নের অর্থ যদি কাগজে-কলমে প্রকল্প দেখিয়ে উত্তোলন করা হয়, আর বাস্তবে রাস্তাঘাট ও অবকাঠামো আগের অবস্থায় পড়ে থাকে, তাহলে উন্নয়নের সুফল কোথায়? সরকারি অর্থের এমন সম্ভাব্য অপব্যবহার শুধু আর্থিক অনিয়ম নয়, এটি জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের প্রতি গুরুতর অবহেলারও প্রশ্ন।

এখন প্রয়োজন কাগুজে প্রতিবেদন নয়, সরেজমিনে তদন্ত। প্রকল্পের বরাদ্দের সঙ্গে বাস্তব কাজের হিসাব মিলিয়ে দেখা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। অন্যথায় সরকারি বরাদ্দের নামে এমন অনিয়ম চলতেই থাকবে, আর উন্নয়নের প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সামাজিক যোগাযোগমাধ্যমে দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদ

মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ

সব সরকারই নিজ স্বার্থে সংবিধান সংশোধন করেছে: ড. শাহদীন মালিক

সব সরকারই নিজ স্বার্থে সংবিধান সংশোধন করেছে: ড. শাহদীন মালিক

ঘূর্ণিঝড় ইয়াগির পর ভয়াবহ বন্যার কবলে মিয়ানমার, নিহত ৩৩

টেকনাফে অসুস্থ সেই বন্যহাতির শরীরে গুলির ৮ ক্ষতচিহ্ন

More than lip service: In the struggle to curb climate change, we must listen to women

২৮ দিনে দুই বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

সুনামগঞ্জ সীমান্ত চোরাচালান: আবারো ৪৫ লাখ টাকার মালামাল জব্দ

সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী