শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১২, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসকর আলী (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (১২ জুলাই) ভোররাত ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসকর আলী উপজেলার হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (১২ জুলাই) ভোররাত ৪টার দিকে হরিপুর ইউনিয়নের মিনাপুর বিওপির আওতাধীন ৩৫৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে যান আসকর আলী। তিনি সীমান্তের কাঁটাতারের কাছে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন আসকর আলীর নিথর দেহ কাঁটাতারের পাশে পড়ে আছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ভোররাতে হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহতের খবর শুনেছি। তবে ৪২ বিজিবি দিনাজপুরের আওতাধীন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কিবরিয়া হত্যা মামলায় লুৎফুজ্জামান বাবরের জামিন

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না: প্রতিমন্ত্রী

দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি কমেনি :পরিকল্পনা উপদেষ্টা

নাটোরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আবু সাঈদ হত্যা: সাবেক ডিআইজি বাতেনসহ ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মেন্ডিসের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা

আত্মরক্ষার্থে মিয়ানমারের পুলিশ বাংলাদেশে ঢুকেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৮ জেলায় তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

ওসমান হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

ভোট স্বচ্ছ করার নির্বাচনী পদ্ধতি জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদল