রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভোট স্বচ্ছ করার নির্বাচনী পদ্ধতি জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদল

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৯, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট স্বচ্ছ করার নির্বাচনী পদ্ধতিগুলো কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধিদল জানতে চেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তফসিল ঘোষণার চার দিনের মাথায় ঢাকায় সফররত প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত এই বৈঠক হয়। বৈঠকে সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল অ্যাডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায় অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব বলেন, ‘কমনওয়েলথের চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। এটি ছিল পূর্বনির্ধারিত।’

এ সময় এক প্রশ্নের জবাবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘শুধু নির্বাচন পদ্ধতি, নির্বাচনী কর্মপদ্ধতি ও নির্বাচনী আইন, বিধিবিধান, ভোট ব্যবস্থাপনা, প্রতিবন্ধী ভোটারদের জন্য কি ব্যবস্থা, নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট এবং ভোটের দিন যানবাহন ব্যবস্থাপনা বিষয়ে অবহিত হতে চেয়েছেন। সিইসি ও নির্বাচন কমিশনাররা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।’

এ নিয়ে সফরকারী প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ‘এটা দ্বিপাক্ষিক আলোচনা। তারা কিছু জানতে চেয়েছেন, তুলে ধরেছি। তাদের কাজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন পদ্ধতির বিষয়ে জানা। অন্য কোনো প্রশ্ন তারা করেননি। দেশের নির্বাচন পদ্ধতিতে ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট নেওয়া হবে, ভোট স্বচ্ছ করতে গেলে ভোট পদ্ধতিসহ রিটার্নিং অফিসারসহ সবার কাজগুলো জেনেছেন।’

ইসি সচিব আরও বলেন, ‘এটা একটা কমনওয়েলথের অগ্রবর্তী দল। (পরিস্থিতি জেনে) তারা কমনওয়েলথ সচিবালয়ে গিয়ে রিপোর্ট জমা দেবে। এরপর প্রতিবেদন পেয়ে কমনওয়েলথের পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়ে সম্মতি জানাবেন কি, জানাবেন না– পরে সিদ্ধান্ত নেবে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘সংকট কাটিয়ে ফের উন্নয়নের ট্র্যাকে বাংলাদেশ’

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: ফ্লাইট নামছে চট্টগ্রাম, সিলেট ও কলকাতায়

অবৈধ স্থাপনা পেলেই গুড়িয়ে দিচ্ছে রাজউক

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী জনসংযোগ শুরু ৬ জানুয়ারি

ঢাবির এক শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কয়েদিদের পোস্টাল ভোট কার্যক্রম শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত

অবরোধ তুলে নিলো কোটা সংস্কার আন্দোলনকারীরা

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী