Monday , 27 May 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডেমরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

প্রতিবেদক
Newsdesk
May 27, 2024 8:37 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি বাসায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে উমেশ চন্দ্র সরকার (৬৫) নামে এক বাবা খুন হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে বিষ্ণু চন্দ্র সরকার (৩৫)।

সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উমেশ চন্দ্র সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মেয়ে রুপালি রানী বলেন, বাবার বাড়ি স্টাফ কোয়ার্টারের দেল্লা এলাকায়। বাবার বাড়ির পাশেই আমাদের বাড়ি। সকাল দশটার দিকে খবর পেয়েছি, বাবাকে ছুরি মেরেছে বিষ্ণু। তখন দৌড়ে বাবার বাড়িতে গিয়ে দেখি, উঠানে উপুর হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাবা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের নিয়ে এসেছি। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিষ্ণু মাদকাসক্ত। পরিবারের কাউকেই সে সহ্য করতে পারতো না। বোনদেরকেও বাড়িতে যেতে নিষেধ করতো। এ ঘটনার পর থেকে বিষ্ণু পলাতক রয়েছে।

১ ছেলে ও ৩ মেয়ের বাবা উমেশ চন্দ্র সরকার আগে একটি জুট মিলে চাকরি করতেন। আর অভিযুক্ত বিষ্ণু চন্দ্র সরকার স্টাফ কোয়ার্টার এরাকায় মোটর মেকানিকের কাজ করতেন। ঘটনার সময় বাড়িটিতে বাবা-ছেলে ছাড়া আর কেউ ছিল না। উমেশ চন্দ্রের স্ত্রী গিতা রানীও মেয়ের বাসায় ছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উমেশ চন্দ্রের বুকে একটি জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী

কুমিল্লা ও ময়মনসিংহে চলছে সিটি নির্বাচন

সাজা শেষেও দেশের কারাগারে বন্দি ১৫৭ বিদেশি

পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী

চট্টগ্রামে ১৫ হাজার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার দুই

বৃষ্টির পানিতে ডুবে গেছে রাজধানী : ভোগান্তিতে নগরবাসী

ইউক্রেনের নীতিনির্ধারণী অবকাঠামোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পুতিনের