সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫টি যানবাহনের একটির পিছনে আরেকটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জের কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথমে একটি পিকআপের পেছনে একটি বড় কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়, ফলে যানবাহনের গতি কমে যায়।

এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স দফায় দফায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে বাকি চারটি যানবাহন উদ্ধারের কাজ চলছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

পালিয়ে আসা সেনাদের দুয়েক দিনের মধ্যে ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরার আট বছরের শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু

এক্সিম-পদ্মা একীভূত : পদ্মার পরিচালকরা থাকতে পারবেন না এক্সিম ব্যাংকে তবে চাকরি যাবে না কারও

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু 

হত্যার পর পোড়ানো হয় কলেজছাত্র লিটনের মরদেহ, ৭ জনের যাবজ্জীবন

দোষ বিয়ারিং প্যাডের নয়, যারা লাগিয়েছে কিংবা বুঝে নিয়েছে, তাদের: ডিএমটিসিএল এমডি

নির্বাচনি দায়িত্ব পালনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে বদলি