Wednesday , 27 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

থানা থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
December 27, 2023 2:20 pm

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ভেতর থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম গোলাম রব্বানী (২৫)। তিনি বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।

আজ বুধবার হবিগঞ্জ সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘অটোরিকশা চুরির মামলায় গোলাম রব্বানীকে মঙ্গলবার বিকেলে বড়বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে হাজতের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

গোলাম রাব্বানীর বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ - রাজনীতি