Thursday , 25 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক

প্রতিবেদক
Newsdesk
June 25, 2026 12:51 pm

অপরাধচিত্র ডেস্ক: সৌদি আরবে সাড়ে পাঁচ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক হওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান।
২২ জুন সোমবার পাকিস্তানের পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক এক আলোচনায় এ তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।
তালাল চৌধুরী বলেন, সৌদি আরব ও আরব আমিরাত পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে সম্পৃক্ততার বিষয়ে বারবার প্রশ্ন তুলছে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে।
তিনি বলেন, যখন সৌদি আরব ৫ হাজার ৫০০ ভিক্ষুককে আটক করে আমাদের জানায় যে তারা পাকিস্তান থেকে এসেছে, তখন আমাদের জন্য পরিস্থিতি কতটা বিব্রতকর হয়ে ওঠে। একই সঙ্গে আরব আমিরাতও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠিত চক্র ও অবৈধ অভিবাসন নেটওয়ার্ক এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে বলে ইঙ্গিত দেন তিনি।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক পাকিস্তানি কর্মী কর্মরত রয়েছেন। তাদের পাঠানো অর্থ দেশটির অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। কিন্তু ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকাণ্ডে কিছু মানুষের জড়িয়ে পড়া আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ করছে।
এদিকে, অবৈধ অভিবাসন রোধ এবং বিদেশে দেশের সুনাম রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান সরকার। একই সঙ্গে অভিবাসনসংক্রান্ত চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণের কথাও উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফি গ্রেপ্তার

ওয়ারীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

ওয়ারীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

এক মাসে দুই দফা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি এখন ১,৯৪০ টাকা

মেয়ের প্রেমের সম্পর্কের বলি সাবেক এমপির স্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মাহবুব ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ, এলএনজি খাতে বিনিয়োগের আশ্বাস

কারাবন্দি ও সরকারি কর্মকর্তাদের ভোটে আনার কথা ভাবছি: সিইসি

জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে পালালো, সেটিও বিচারের আওতায় আনার তাগিদ পরিবেশ উপদেষ্টার

নিয়োগ জালিয়াতি: লিয়াকত আলী লাকীসহ শিল্পকলার ২৪ জনের বিরুদ্ধে মামলা