শুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ধলেশ্বরী টোলপ্লাজায় বাসে আগুন, আহত ৩

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৪, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ


মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে তিন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে শেখ হাসিনা বান ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা অভিমুখে যাচ্ছিল ইসলাম পরিবহণের যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় পৌঁছালে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এ সময় যাত্রী, চালক ও হেলপার দ্রুত বাস থেকে নেমে পড়েন। তবে এর আগে অগ্নিদগ্ধ হন তিনজন৷

স্থানীয়রা যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠান। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদে নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, দুপুরে টুল বুথে পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে ।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান জানান, খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে ভারত’

ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না: বিজিবি প্রধান

বন কর্মকর্তা সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পরিবারের

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পরিবারের

নিরাপদ সড়ক আন্দোলনের মামলা: আমির খসরুসহ ৫ জনের খালাস

দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার না করার আহ্বান নৌ-পরিবহন উপদেষ্টার

আট দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান কর্মসূচি

ভারতের সহায়তায় নতুন ষড়যন্ত্র শুরু করেছে খুনি হাসিনা: গোলাম পরওয়ার

আজও শাহবাগে অবস্থান নিয়েছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা

বিয়ের ৩০ বছর পর একসঙ্গে এসএসসি পাস করলেন দম্পতি