বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না: বিজিবি প্রধান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৯, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে, সেসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্ত হত্যা এই বৈঠকের মূল আলোচ্যবিষয় হবে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত, কোন বিষয়েই ছাড় দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনও ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনও ছাড় দেব না।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা ও তাদের সঙ্গে বিভিন্ন নদীর সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা রয়েছে সেগুলো আমাদের অন্যতম প্রধান অ্যাজেন্ডা। মোট কথা কোনও বিষয়ে তাদের ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পার্বত্য উপদেষ্টার

ব্যক্তিগত ছবি পাঠিয়ে চাঁদাদাবী, হোটেল বয় গ্রেফতার

পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় ১৭ ডিসেম্বর

সাবেক উপদেষ্টা-মন্ত্রীসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার

মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি

এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন বিএনপি নেতাকে ফেরানো হলো দলে

সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন: তারেক রহমান

সিকিমে সড়ক দুর্ঘটনায় চার সেনা নিহত

বেনজীরের চার ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

রোহিঙ্গা ক্যাম্পোর পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি