Friday , 26 June 2026 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

নেত্রকোনায় কৃষি ফার্ম এলাকা থেকে গরু চুরির অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য

প্রতিবেদক
Newsdesk
June 26, 2026 8:50 pm

জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি: 

নেত্রকোনা পৌর শহরের সরকারি কৃষি ফার্ম এলাকা থেকে দিনের বেলায় একটি গরু চুরির অভিযোগ উঠেছে। চুরির ঘটনাটি সড়কের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী এসএম মহিদুর রহমান টিপু জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে তিনি তার গরুটি সরকারি কৃষি ফার্মে ঘাস খাওয়ার জন্য রেখে যান। কিছুক্ষণ পর পাশের একটি দোকানে চা খেতে গেলে সেই সুযোগে কেউ গরুটি নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও গরুটির সন্ধান না পেয়ে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি দোকান থেকে সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজে একজন ব্যক্তিকে গরুটি নিয়ে যেতে দেখা যায় বলে তার দাবি।

এ ঘটনায় এসএম মহিদুর রহমান টিপু নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমি আশা করছি পুলিশ দ্রুত গরুটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করবে।”

স্থানীয় বাসিন্দা তানভীর চৌধুরী বলেন, জেলা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে দিনের বেলায় গরু চুরির ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সিসিটিভিতে ঘটনার দৃশ্য ধারণ হওয়ায় দ্রুত জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকার বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।জাহিদ হাসান নেত্রকোনা প্রতিনিধি তারিখ ২৬, ০৬,২০২৬নেত্রকোনায় কৃষি ফার্ম এলাকা থেকে গরু চুরির অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য।

সর্বশেষ - রাজনীতি