বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২০, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় এক জন গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা সকলে অটোরিকশার যাত্রী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি বিপরীতদিকে যাচ্ছিল। এ সময় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়। দুইজন আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

টুকুসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

৪০০টি ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান: ভারত

সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: মির্জা ফখরুল

ক্যান্সারে ভুগছেন উপস্থাপিকা সামিয়া আফরিন

হাদি হত্যাচেষ্টা : ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন

মানুষকে সচেতন করতে সব করবে সরকার: তথ্য উপদেষ্টা

তরুণীর রহস্যজনক মৃত্যু, সাবেক ও বর্তমান প্রেমিকসহ পুলিশ হেফাজতে ৩

আবরার হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত : ড. শফিকুল ইসলাম মাসুদ

নিক্সন-তারিন দম্পতির ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন