সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহতনরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী জোরপূর্বক টাকা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের সৃষ্টি হয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাংবাদিক শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসারসহ একাধিক সাংবাদিক এবং ক্র্যাবের স্টাফ লাল আহত হন। গুরুতর আহতদের দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি। সংগঠনটি মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মোল্লা কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা: পুলিশ

স্থপতি রাজীব আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবি

চেয়ার খালি থাকে না, পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন: ফারুক

আবুধাবি টি ১০ লিগে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

আবুধাবি টি ১০ লিগে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

শাবির ভিসি অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতিকে জানাবেন শিক্ষামন্ত্রী

শাবির ভিসি অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতিকে জানাবেন শিক্ষামন্ত্রী

বৈদেশিক লেনদেনে ডলারের বিকল্প চিন্তার সময় এসেছে: মোমেন

পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, কর্মমুখী দক্ষতাও জরুরি: শিক্ষামন্ত্রী

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পাঁচ যানবাহনের সংঘর্ষ, সিসিটিভিতে লোমহর্ষক দৃশ্য!