বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বগুড়ায় জোড়া খুন, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৭, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় দাদী ও নাতবৌকে গলাকেটে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সৈকত হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে শহরের খান্দার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার মো. সোহেল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান। তিনি বলেন, “সৈকতকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে সৈকত জানিয়েছে, ওই মেয়েটির সাথে তার সম্পর্ক ছিলো। আবার নিহতের পরিবার বলছে তার প্রস্তাব প্রত্যাখান করায় এই ঘটনা। আমরা তদন্ত করছি। আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার পর সদরের ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দাদী শাশুড়ী লাইলী বেওয়া ও নাতবৌ হাবিবা ইয়াসমিন নিহত হন। এসময় গুরুতর আহত হয়েছেন বন্যা আক্তার নামের এক কিশোরী।

বন্যার ফুপাতো ভাই খোকন মিয়া জানান, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একই এলাকার সোহেলের ছেলে সৈকত নামের এক বন্যাকে পছন্দ করতো এবং প্রায়ই বিরক্ত করতো। বুধবার বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও ৭/৮জন বাড়িতে প্রবেশ করে। তখন বন্যার ভাবী হাবিবা তাদের দেখে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। এরপর লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা ছুটে গেলে বন্যার পেটেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় নেই: ইসি সানাউল্লাহ

সংসদে কোনো অসাংবিধানিক বক্তব্য দেইনি: জিএম কাদের

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ জয়: তাজুল ইসলাম

শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ ঢাকায় গ্রেপ্তার

প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিলের পূর্ণাঙ্গ শুনানি ২ মার্চ

তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

পিরোজপুরে নিজ বাড়িতে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা

৫ দিনেও উদ্ধার হয়নি ঢামেক থেকে চুরি হওয়া নবজাতক

সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: প্রধান নির্বাচন কমিশনার