Tuesday , 31 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পহেলা বৈশাখে ফিরছে ‘মঙ্গল শোভাযাত্রা’

প্রতিবেদক
Newsdesk
March 31, 2026 8:14 pm

নিজস্ব প্রতিবেদক : 

আগামী পহেলা বৈশাখে বহুল প্রতীক্ষিত শোভাযাত্রা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। পহেলা বৈশাখ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সার্বজনীন আনন্দের উৎসব।

তিনি বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না। মঙ্গল শোভাযাত্রাকে ‘আনন্দ শোভাযাত্রা’ নাম না দিলেও হতো। এতে অর্থের কোনো পরিবর্তন হয়নি, বরং নাম নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী জানান, বর্তমান সরকার এ বিতর্কে না গিয়ে আগের নামেই শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যা ভালো করেছে, সেটার স্বীকৃতি আমরা দিই। তবে নাম পরিবর্তন করার প্রয়োজন ছিল না। তাই এবার ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই আয়োজন করা হবে।

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত