রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কম দামে মাংস বিক্রির খলিলকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৮, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

কম দামে মাংস বিক্রি করায় ব্যবসায়ী খলিল ও তার ছেলেকে দুই দিনের মধ্যে গুলি করে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার আশুলিয়া থেকে নুরুল হক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, প্রতিদ্বন্দ্বিকে ফাঁসাতে গিয়ে আলোচিত মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি দেয় নুরুল।

মাংস ব্যবসায়ীদের মধ্যে বহুল আলোচিত নাম খলিল। ৫৯৫ ঢাকায় গরুর মাংস বিক্রি করে দেশব্যাপী আলোচনায় আসেন তিনি। তার হাত ধরেই ভোক্তা অধিকার সংরক্ষণ ব্যবসায়ীদের সাথে বৈঠক করে গরুর মাংস সাড়ে ৬শ’ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি খলিল ও তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে কম দামে গরুর মাংস বিক্রি বন্ধ ও ফোনে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিভিন্ন ছবি পাঠিয়ে দেখানো হয় ভয়-ভীতিও।

আলোচিত বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে র‌্যাব। খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতা নুরুল হক ও সহযোগি ইমনকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, নুরুল হক স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী। প্রতিপক্ষকে ফাঁসাতে ও অন্যান্য মাংস ব্যবসায়ীদের ইন্ধনে এ কাজ করেছেন তিনি।

মাংস ব্যবসায়ী আর কাউকে হুমকি দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারী দিয়েছে র‌্যাব।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সাকিব-মুশফিকদের হৃদয়ে থাকবেন শেন ওয়ার্ন

সাকিব-মুশফিকদের হৃদয়ে থাকবেন শেন ওয়ার্ন

রেড ক্রিসেন্টে অস্থিরতা, অনিয়ম ও সাংগঠনিক অদক্ষতার অভিযোগ চেয়ারম্যান ডা. মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট

৬ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী

‘যেসব পুলিশ সদস্য কাজে ফেরেনি তাদের যোগদান করতে দেয়া হবে না’

সারা দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

পুলিশ কর্মকর্তাকে হত্যার ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

‘বাঘা যতীন’ খ্যাত নির্মাতা অরুণ রায় আর নেই

ঠাকুরগাঁওয়ে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

হাসিনা-রেহানা-টিউলিপ-রাদওয়ানসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ