সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পূর্বশত্রুতার জেরে শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৬, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

পূর্বশত্রুতার জেরে কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি করে ও ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।

রাকিব ভিডিও কনটেন্ট ক্রিয়েটর। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা পুরান ঢাকার নিমতলীতে। বাবার নাম তরিকুল ইসলাম খোকন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. ঈশান জানান, পূর্ব শত্রুতার জেরে কেন্দ্রীয় শহীদ মিনারে ডেকে এনে তিন-চারজন যুবক রাকিবের মাথা ও পিঠে গুলি এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শহীদ মিনার এলাকা থেকে এক যুবককে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত অবস্থায় নিয়ে আসা হয়। পরে ওসেকে তিনি মারা যান। তার মাথায় ও পিঠে গুলি এবং শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে।

হাসপাতালে রাকিবের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারে পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের ওপরে গিয়ে দেখেন রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় কোপানোর আঘাত রয়েছে। পরে সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

শাহবাগ থানা উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। আহত রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার মাথায় একটি গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি