সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পটুয়াখালীতে আইডিইবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৬, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে পটুয়াখালী গণপূর্ত বিভাগ কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রকৌশলী পিন্টু তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ গোলাম আহাদ দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইডিইবির সদস্য প্রকৌশলী রাশেদুল হাসান রেজা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালী জেলা এসডিও প্রকৌ. অলিউর রহমান প্রমুখ।

নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট গোলাম আহাদ দুলু।

ও প্রকৌশলী মোঃ ইব্রাহীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন, সাধারন সম্পাদক প্রকৌ. নাজমুল আহসান মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌ. মশিউর রহমান সৈকত।

এছাড়াও পটুয়াখালী জেলার এলজিইডি, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও এসময় উপস্থিত ছিলেন।

শপথ শেষে জেলা আইডিইবির সহ-সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষা করবো, আমরা ইনস্টিটিউশনের স্বার্থ রক্ষা করবো, আমরা দেশের স্বার্থ রক্ষা করবো। এই স্বার্থের পরিপন্থী কাজ আমরা কখনো করবো না। এটাই হচ্ছে আমাদের আজকের শপথের অঙ্গিকার।’

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার

ভোটের হার ৪১ দশমিক ৮, চ্যালেঞ্জ করলে ইসি প্রস্তুত: সিইসি

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

৪ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

মতিউরের স্ত্রী লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ

পাবনায় চর দখলে সংঘর্ষ, গুলিবিদ্ধ পাঁচ

বন অধিদফতরের ‘সুফল’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ