বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টিসিবির জন্য ৩৮৭ কোটি টাকার তেল ডাল কিনছে সরকার

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৮, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

সরকারি বিপণন সংস্থা টিসিবির জন্য সয়াবিন তেল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৮৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকা। এরমধ্যে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ টাকার তেল এবং ২৪৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান প্রেস ব্রিফিং করে এ সিদ্ধান্তের কথা জানান।

সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবি কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার থেকে এই তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬৯ টাকা।

তিনি জানান, টিসিবির জন্য মসুর ডাল কেনার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব ছিল। দুটিই অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এরমধ্যে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল ভারতের উমাএক্সপো প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৯৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০১ টাকা ৬৯ পয়সা।

অতিরিক্ত সচিব আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার মেট্রিক টন মসুর ডাল দেশীয় প্রতিষ্ঠান বি অ্যান্ড সি ইনকরপোরেশন এবং সেনা কল্যাণ সংস্থার কাছে থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৫০ কোটি টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০০ টাকা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আজীবন পরিচ্ছন্ন কর্মীদের পাশে থাকার প্রত্যয় ইশরাকের

বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা : ওবায়দুল কাদের

মাকে হত্যার পর হাত-পা বেঁধে ডিপ ফ্রিজে রাখা সেই ছেলে আটক

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আসামি

আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত : আইজিপি

বাদ যাচ্ছে ১০ লাখের বেশি মৃত ভোটার, যোগ হচ্ছে ৩৭ লাখ

টেকনাফে অপহৃত দুইজন উদ্ধার: আটক ৩