মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১২, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ২০ শতাংশ কমে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সে আলোচনা এখনো চলমান। চূড়ান্ত চুক্তির আগে সেটা হতে পারে বলে জানান তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে পদক্ষেপ নিয়েছি। আশা করছি শুল্ক কমতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যাবে না। কারণ যারা আরোপ করেছেন (যুক্তরাষ্ট্র) তাদের উপরে বিষয়টি বেশি অংশেই নির্ভর করে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির কোনও তারিখ এখনো পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

প্রসঙ্গত, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার ২০ শতাংশের ঘোষণা এলেও দেশটির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি এ মাসের শেষে হতে পারে। চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচন কমিশন: সিইসি

প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করল ইমরান খানের পিটিআই

আওয়ামী লীগকে ফেলতে গিয়ে বিএনপিই খাদে পড়েছে

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে মির্জাগঞ্জের ইউএনও’কে সম্মাননা স্মারক প্রদান

জ্বালানি ঘাটতি প্রশমিত করতে সরকার অফশোর গ্যাস উত্তোলন বেছে নিয়েছে : প্রধানমন্ত্রী

গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

বিচারপতি অপসারণের ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল

পপ তারকা শাকিরার বিচার শুরুর নির্দেশ

আইফোনে এখনো সেই ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকে কেন