বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তারেক রহমানের দেশে আসতে আর বাঁধা নেই: আইনজীবী

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২০, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক  :

এক এগারোর সময় বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আট জন। ফলে এখন তারেক রহমানের দেশে আসতে আর বাঁধা রইলো না বলে জানিয়েছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মামলার রায় ঘোষণার পর তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বোরহান উদ্দিন বলেন, এই মামলার সাক্ষীরা কেউ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিলো পুরো বানোয়াট। মামলা থেকে খালাস পাওয়ার মধ্যে দিয়ে তারেক রহমানের দেশে আসার আর কোনো বাঁধা নেই।

তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণের চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা।

মামলার অপর আসামিরা হলেন তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান ও আবু সুফিয়ান।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সরকারি খরচায় ১৩ লাখ ৩ হাজার জনকে আইনি সহায়তা

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ২২টি পয়েন্টে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি

অবসরের ৬ মাসের মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীকে ভাতা দিতে হবে

এবার মা হতে চলেছেন ক্যাটরিনা

স্বাচিপ নেতা ডা. নিতাই হত্যাকাণ্ডে ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

আয়নাঘর বানিয়ে নির্যাতন ও হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই : সালাউদ্দিন

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনার কাউন্সিলর হত্যা : আটক ৩, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে ২ মামলা

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত