Monday , 20 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সরকারি খরচায় ১৩ লাখ ৩ হাজার জনকে আইনি সহায়তা

প্রতিবেদক
Newsdesk
October 20, 2025 6:24 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৩ লাখ ৩ হাজার ৬৪৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে-অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৪৩ হাজার ৭৯৮টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচায় এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৭৯১ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ১০ লাখ ৫২ হাজার ৬৮৬ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৬৭৩ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে। সরকারি আইনি সহায়তায় জাতীয় হেলপলাইন কলসেন্টারের (টোল ফ্রি-’১৬৪৩০’) মাধ্যমে ১ লাখ ৯১ হাজার ৪৯৩ জনকে সেবা দেয়া হয়।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আবারও বন্যার কবলে নোয়াখালী, আতঙ্কে পানিবন্দি মানুষ

ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা, লেগেছে তিনটি সেলাই

ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা, লেগেছে তিনটি সেলাই

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মা-ছেলে গ্রেফতার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের দল

ওয়ালটন ডিজি-টেকের দেশব্যাপী ডিলার মিট

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না : নজরুল ইসলাম

পিলখানা হত্যাকাণ্ড ছিলো একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র: তদন্ত কমিশন

ইউক্রেনের নীতিনির্ধারণী অবকাঠামোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পুতিনের

আইএসপিআর: বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই

ডিএনসিসির ৪৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা