বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাঘাটার ইউএনও, ওসিকে সরানোর নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পক্ষপাতিত্বের অভিযোগের পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে গাইবান্ধার সাঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানির পর বুধবার এ আদেশ দিয়েছেন বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

একইসঙ্গে গাইবান্ধা-৫ আসনের গত উপ-নির্বাচনে দায়িত্ব পালনকারী সব প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিনাদিয়া শারমিন, একাত্তররত রাখতে আদেশ দেয়া হয়েছে।

সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে ভোটে লড়ছেন ফারজানা রাব্বী বুবলী। তিনি সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে।

আসন্ন ভোটে নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিট করেন ফারজানা বুবলী।

ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর গত বছর জানুয়ারিতে গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন। এবারও তিনি নৌকা প্রতীকে লড়ছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশে ক্যানসার রোগীর সংখ্যা ২২ লাখ

ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ

গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত ৫০

পাপুলপত্নী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে ৪ থেকে ২৫ অক্টোবর : মৎস্য উপদেষ্টা

আ.লীগের নিবন্ধন বাতিল ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন: নাহিদ

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এমএলএ প্রক্রিয়ায় বাংলাদেশ : গভর্নর

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত

ঘোষণাপত্রের পর নির্বাচন বানচালের নতুন আভাস পাওয়া যাচ্ছে: গয়েশ্বর