সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যাত্রাবাড়ী হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৫, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডির আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ডের আবেদন করেন। এর আগে রোববার (২৪ আগস্ট) বরিশাল থেকে বিশেষ অভিযান চালিয়ে আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় আফ্রিদিকে আসামি করা হয়। এ মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তালিকায় আফ্রিদি ১১ নম্বর আসামি।

মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এ মামলার ২২ নম্বর আসামি আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মির্জাগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশের সঙ্গে অনুকূল পরিবেশে সব বিষয়ে আলোচনা চায় ভারত : জয়সোয়াল

নভেম্বরে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন

পিছিয়ে পড়েও ১০ মিনিটের ঝড়ে জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল

চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজখবর নিয়েছেন খালেদা জিয়া

সাগর-রুনি হত্যা: রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন ৯ আইনজীবী

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

প্রশাসনের নাকের ডগায় মিরপুরে ‘হোটেল গার্ডেন ভিউ’ এ রমরমা দেহ ব্যবসা