সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই জন্ম নবজাতকের

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের সিরিজের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার। ব্যাট-বলের ধুমধাড়াক্কা লড়াইয়ে টানা তৃতীয় ম্যাচ জিতে প্রোটিয়াদের ধবলধোলাই করেছে পাকিস্তান। যেটি কি না ঘরের মাঠে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা স্বাগতিকদের।

ব্যাট-বলের লড়াই ছাড়াও জোহানেসবার্গের এই ম্যাচ আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকবে অন্য কারণে। এই ম্যাচ চলাকালীন ওয়ান্ডারার্সের গ্যালারি ও মেডিকেল সেন্টারে এমন দুটি ঘটনা ঘটে, যা ভীষণ চমকপ্রদ।

জোহানেসবার্গের ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকে একটি রোমান্টিক প্রপোজাল ও নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার। ম্যাচের মধ্যেই স্কোরবোর্ডে সুখবর দেওয়া হয় স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে এক শিশুসন্তানের জন্মের। পুত্রসন্তানের জন্মের পরে অভিনন্দন জানানো হয় রাবেং দম্পতিকে।

এর পাশাপাশি এক যুগলের এনগেজড হওয়ার ছবিও দেখা যায় ওয়ান্ডারার্সে। এক যুবকের হাঁটু গেড়ে বসে প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় স্টেডিয়াম চত্বরেই। বলা বাহুল্য, প্রস্তাবে সানন্দে সম্মত হতে দেখা যায় তার সঙ্গিনীকে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৪৯ হাজার ৯২৩ জন পাশ

উপজেলা চেয়ারম্যান পদে জামানত এক লাখ টাকা করার সিদ্ধান্ত

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে মৃত্যু ২৯ জনের

বর্ণচোরা বিএনপির নেতৃত্বে জঙ্গিবাদী শক্তি ঐক্যবদ্ধ: কাদের

র‌্যাব-পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় বিএসএফের প্রতিনিধিদল

ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা চাঁদাবাজি, বিএনপি নেতা গ্রেপ্তার

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর

ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন হেলেন

তারাবি পড়ে ঘরে ফিরে দেখেলেন স্ত্রীর মুখ বাঁধা গলাকাটা মরদেহ