শুক্রবার , ৯ মে ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তি

প্রতিবেদক
Newsdesk
মে ৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি :

বরিশালে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। সে কে, কোন দলের-সেটা দেখার বিষয় নয়।

শুক্রবার (৯ মে) বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন দুই উপদেষ্টা।

ফাওজুল কবির খান বলেন, মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে, গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি।

জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা।

অপরদিকে বরিশালের মীরগঞ্জে বহুল প্রতীক্ষিত সেতু নির্মাণে কাজ চলছে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বিশ্বকাপে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

বিশ্বকাপে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা

সার্টিফিকেট নিতে এসে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখী

১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন

কোটা আন্দোলন ঘিরে লাশের রাজনীতি করতে চায় বিএনপি-জামায়াত

নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন : আইন উপদেষ্টা

যুদ্ধবিরতির পরেও বাড়িঘরে ফিরতে পারছেন না ফিলিস্তিনিরা

আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩৯১ কোটি টাকার রপ্তানি আদেশ মিলেছে এবারের বাণিজ্যমেলায়

প্রাথমিকের শিক্ষকদের বদলির আবেদন সোমবার শুরু