শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি: এপিবিএন সদস্য পুলিশ হেফাজতে

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ অগাস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য গুলি চালানো আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) কনস্টেবল মো. সুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার এপিবিএন থেকেই তাদের সদস্য সুজনকে ডিবির হেফাজতে দেওয়া হয়।
পরে ৫ অগাস্টের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলার (নম্বর-৯) প্রেক্ষিতে তাকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক বলেন, ৫ অগাস্ট চানখারপুল এলাকায় এক এপিবিএন সদস্যের হাঁটু গেড়ে বসে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয়।

“এর প্রেক্ষিতে এপিবিএন কর্তৃপক্ষ কনস্টেবল সুজনকে ডিবি হেফাজতে দেয়। পরে ডিবি থেকে আমাদের কাছ হস্তান্তর করে।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, “পুলিশ সদস্য গ্রেপ্তার করতে সদর দপ্তরের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আমাদের সেসব প্রক্রিয়া চলমান রয়েছে, এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে আবেদন করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”

কনস্টেবল সুজন উত্তরা পূর্ব থানাধীন এপিবিএন-১৩ তে কর্মরত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত

মেট্রোরেলে প্রতিদিনই বাড়ছে যাত্রীদের চাপ

শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে

লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল: মির্জা ফখরুল

খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত

বস্ত্রখাতে অবদানে সম্মাননা পাচ্ছে ১১ সংগঠন–প্রতিষ্ঠান

বিএনপির রাজনীতি বেপরোয়া গাড়ির চালকের মতো: কাদের

প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিলের পূর্ণাঙ্গ শুনানি ২ মার্চ

পটুয়াখালী-মির্জাগঞ্জ-বেতাগী সড়ক খানাখন্দে ভরা সড়ক ।। সীমাহীন দুর্ভোগে কয়েক লক্ষ মানুষ

ঘুষের ৪২ লাখ টাকা উদ্ধার, নারায়ণগঞ্জ ডিসি অফিসের সার্ভেয়ার গ্রেপ্তার