Monday , 3 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আবর্জনা মুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 1:40 pm

অপরাধচিত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ ও সুস্থ পরিবেশ।”
​সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান।
​প্রধানমন্ত্রী বলেন, “পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্পর্শ করে। ৩০ বা ৪০ বছর আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।”
​ময়লা-আবর্জনা সঠিক উপায়ে ফেলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে বা বাসে চলাচল করে। মানুষ যখন রাস্তায় চলাফেরা করে এবং বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকে, তখন তাদের অনেক কষ্ট হয়। দুর্গন্ধ ছড়ায়। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই—যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় জমা করি এবং সঠিক উপায়ে তা অপসারণ করি, তাহলে যেমন আমাদের পরিবেশ ভালো থাকবে, ঠিক তেমনই চারপাশটাকেও আমরা সুন্দর রাখতে পারব।”
​নিজ ঘরের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে তিনি বলেন, “চিন্তা করে দেখুন তো, আপনি যে ঘর বা বাসায় থাকেন, সেখানে যদি চারদিকে এভাবে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকত, আপনার কি দেখতে ভালো লাগত? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগত না। কবি তো সুন্দরভাবেই লিখেছেন—‘সুজলা, সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই ভুবন’। তাহলে আমরা কেন আমাদের চারপাশের পরিবেশটাকে সুন্দর রাখতে পারব না?”
​দেশের বিভিন্ন অঞ্চলে নিজের সাম্প্রতিক সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি—হয়তো কোনো পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছি পুকুরের ভেতরে বা পাড়ে ময়লার স্তূপ জমে আছে। অথচ একসময় এসব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে বসত এবং গল্প করত।”
​তিনি আরও বলেন, “আমরা যখন কোনো স্থানে যাই, পরিচ্ছন্নতাকর্মীরা হয়তো তখন পরিষ্কার করে রাখে। কিন্তু আমরা চলে আসার পর সেটি আর আগের মতো পরিষ্কার থাকে না। আমরা যদি স্থানটি পরিষ্কার রেখে আসি, তবে আমাদের পর যিনি আসবেন, তিনিও সেই সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশটি উপভোগ করতে পারবেন।”
​সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা যদি আজ থেকে প্রত্যেকে সচেতন হই এবং হাতের ব্যবহৃত ময়লা-আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলি, তবে ধীরে ধীরে আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব। গড়ে তুলতে পারব একটি সুন্দর পরিবেশ।”
​দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে চেষ্টা করলে বড় কিছু অর্জন করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে আমি এই সহযোগিতাটুকুই চাইছি।”

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

১৯ এএসপির বদলিতে ইসির সম্মতি

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু

কাল ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছে ৩৭,৫৬৭ পরিবার

ভোটকেন্দ্রে জঙ্গি হামলার ঝুঁকি দেখছি না: সিটিটিসিপ্রধান

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে ‘জিপিএমএস’ পদ্ধতি চালু

হাসিনা ও তার দলকে জনগণ ‘থুতু’ দেবে: স্পিকার

আত্মঘাতী গোলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

শ্রদ্ধা ও ভালোবাসায় কমরেড বদরুদ্দীন উমরের ১ম মৃত্যুবার্ষিকী পালন