সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ই-ভ্যালির মালিক দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩০, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করে ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাৎ করার অভিযোগে ই-ভ্যালি ডটকম লিমিটেডের মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি।

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মো. রাসেল, শামীমা নাসরিন এবং তাদের অজ্ঞাতনামা সহযোগীরা পরস্পর যোগসাজশে ঢাকার কাফরুল থানার পূর্ব কাজিপাড়া, মিরপুর এলাকায় ই-ভ্যালি ডটকম লিমিটেড নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করতেন। প্রতিষ্ঠানটি ১৬ ডিসেম্বর ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বিভিন্ন সময়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে পণ্য বিক্রির জন্য অনলাইনে অর্ডার গ্রহণ করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করে গ্রাহকদের নানা প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। একই সঙ্গে বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করে মূল্য পরিশোধ না করেও অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গেছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ অর্জন এবং বিদেশ ভ্রমণসহ ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয় করা হয়েছে। গ্রাহকদের বারবার নতুন ডেলিভারির তারিখ দিয়ে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি, যা প্রতারণার স্পষ্ট প্রমাণ।

এ কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

এ ঘটনায় ডিএমপির কাফরুল থানায় ২৯ মার্চ ২০২৬ তারিখে মামলা নং-১১ দায়ের করা হয়েছে। মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪(২) ও ৪(৪) ধারায় রুজু করা হয়।

সিআইডি জানিয়েছে, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নতুন সেনাপ্রধানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

আব্দুল হামিদের দেশত্যাগে আরও কারও গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘নির্বাচন শেষ হলেও দেশবিরোধীদের চক্রান্ত শেষ হয়নি’

আটপাড়ায় কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

মগবাজারে ছিনতাইয়ে গ্রেপ্তার আসামিরা ৩ দিনের রিমান্ডে

এসএসসি পরীক্ষা স্থগিত

এসএসসি পরীক্ষা স্থগিত

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯ ডিগ্রি

চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে

প্রত্যাহার হওয়া সেই এসপি হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে ফেরার নির্দেশ