Thursday , 2 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯ ডিগ্রি

প্রতিবেদক
Newsdesk
January 2, 2025 1:06 pm

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। শীতে বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে।

এরই মধ্যে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে দ্বিতীয় দফায় চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিলো ৯৫ শতাংশ।

এর আগে, গত ১৪ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। যা চলতি মৌসুমে জেলায় এবং সারাদেশের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। জীবন জীবিকার জন্য শীত উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে তাদের। মানুষ আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে। প্রয়োজন ছাড়া কেউই ঘর হতে বের হচ্ছে না। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বে-সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।

চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড়বাজার চৌরাস্তার মোড়ে স্থানীয় বাসিন্দা রাকিব হোসেন বলেন, “কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস পরের দিন সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। এমন হলে কাজ করা সম্ভব নয়।”

আরেক শ্রমিক রোকন মিয়া বলেন, “একদিন কাজে না এলে বাড়ির চুলায় আগুন জ্বলবে না। বাধ্য হয়েই এই তীব্র শীতের ভোরে কাজে আসতে হচ্ছে।”

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, “বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ জেলার ওপর দিয়ে দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা দুই একদিন অব্যাহত থাকতে পারে। আগামী ৪-৬ জানুয়ারি পর্যন্ত মেঘের উপস্থিতি থাকতে পারে। সেই জন্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।”

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ ও নিন্দা

সাফ অনূর্ধ্ব-২০ : নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান

দেশের প্রয়োজনে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত: আইজিপি

৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের

পিপিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান : প্রতিমন্ত্রী নুরনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান : প্রতিমন্ত্রী নুর

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই: অধ্যাপক রেজাউল