Wednesday , 28 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-২০ : নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
August 28, 2024 7:10 pm

স্পোর্টস ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে আরেকটি ইতিহাস গড়লেন বাংলাদেশের ফুটবলাররা। বুধবার (২৮ আগস্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নেপালের বিপক্ষে প্রথম জয়, গ্রুপপর্বে হারের প্রতিশোধ এবং প্রথম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা, এ যেন ‘এক ঢিলে তিন পাখি মারলো’ বাংলার যুবারা।

এদিন ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়ে গোল পায়নি স্বাগতিক নেপাল। বিপরীতে দারুণ এক ফ্রি কিক থেকে গোল নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আরও দুই গোল করে। শেষ দিকে এসে স্বাগতিকরা এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি। এরপর বাংলাদেশ আরও এক গোল পায়। তাতেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিরাজুল ইসলামের জোড়ায় বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উৎসব করেছে।

মিরাজুল দুটি ছাড়াও রাব্বি হোসেনের গোলে করেছেন অ্যাসিস্ট। এছাড়া চতুর্থ গোলটি এসেছে পিয়াস আহমেদ নোভার লক্ষ্যভেদে।

এ নিয়ে সাফের বয়সভিত্তিক আসরে বাংলাদেশের দুটি শিরোপা এলো। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ আসরে সিলেটে ট্রফি জিতেছিল সাদউদ্দিনরা। আর আজ কাঠমান্ডুতে রচিত হলো নতুন ইতিহাস। এছাড়া কাঠমান্ডুর মাঠ বাংলাদেশের জন্য পয়মন্ত। ১৯৯৯ সাফ ফুটবল (এস এ গেমস), ২০২২ সালে মেয়েদের সাফের শিরোপা এসেছিল। মাঝে নারীদের বয়সভিত্তিক আসরের শিরোপা ঘরে ওঠে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভাটারা থানার নাশকতার মামলায় বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড

কক্সবাজারে প্রথম রেলের হুইসেল, জেলাজুড়ে খুশির জোয়ার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগে টিআইবির উদ্বেগ

এসএসসি-এইচএসসির সিলেবাস ও নম্বর নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসির সিলেবাস ও নম্বর নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

যৌথ অভিযান: তিন সপ্তাহে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে : ওবায়দুল কাদের

কোনো পুলিশ সদস্য মাদকে জড়ালে ছাড় দেওয়া হবে না: আইজিপি

বিজিবি সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান