Wednesday , 6 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান

প্রতিবেদক
Newsdesk
August 6, 2025 10:16 pm

কুষ্টিয়া প্রতিনিধি :

দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ আগস্ট) দুপুরে এ অভিযানে যায় দুদক।

আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত ভবনের ২৫২ টি দোকান বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা।

দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার বলেন, জেলা পরিষদ ভবনের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। সব বিষয়ের কাগজপত্র সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি